নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় অপারেশন ডেবিল হান্ট-২ অভিযানে হাজী রিপনসহ আটক ৩
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় অপরাধী ও সন্ত্রাসীদের দমনে পুলিশের বিশেষ চিরুনি অভিযান ‘অপারেশন ডেবিল হান্ট ফেজ-২’ এ বড় সাফল্য পেয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত ২৪ ঘণ্টায় ফতুল্লার বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে শীর্ষস্থানীয় পরিবহন সন্ত্রাসী হিসেবে পরিচিত হাজী রিপনসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—শীর্ষ সন্ত্রাসী হাজী রিপন (৫৫), তাঁর ছেলে রাফি (৩৫) এবং কোতালের বাগ এলাকার যুবলীগ কর্মী আরিফ।
ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) আব্দুল মান্নান জানান, তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় চাঁদাবাজি, মারামারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক সুনির্দিষ্ট ফৌজদারি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ মানুষের ওপর হামলার সাথেও এদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং সন্ত্রাসীদের সমূলে উৎপাটন করতে এই বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

লোড হচ্ছে...