নারায়ণগঞ্জবন্দর
নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে ৬ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলার একরামপুর পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবিরের সার্বিক সমন্বয়ে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৬টি পৃথক মামলা দায়ের করা হয়। অভিযানে আটককৃত ব্যক্তিদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেকের ওপর ১০০ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকাকে মাদকমুক্ত করা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মাদক নির্মূলে প্রশাসনের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।
অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং জনস্বার্থে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিতভাবে বন্দরসহ জেলার বিভিন্ন এলাকায় অব্যাহত রাখা হবে। কোনো মাদক কারবারি বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না।

লোড হচ্ছে...