ধর্ম
কোরবানি করতে ইচ্ছুক ব্যক্তিকে মানতে হবে যেসব নিয়ম
NewsView6

সংগৃহীত
নিউজভিউ ডেস্ক
১৮ মে শুরু হয়েছে জিলহজ্জ মাস। আগামী ২৮ মে হবে ঈদুল আজহা ও কোরবানি। যারা কোরবানি করবেন তাদের জন্য জিলহজ্জের প্রথম ১০ দিনের রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আমল ও বিধি-নিষেধ। যা পালন করা সুন্নাত ও সাওয়াবের কাজ।
যারা কুরবানি করবেন
জিলহজ মাস আসার আগেই হাত ও পায়ের নখ কেটে পরিষ্কার করা।
চুল, গোফ ও নাভির নিচের পশম কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করা।
কেননা জিলহজ্জ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানি সম্পাদনের আগে পর্যন্ত নখ, চুল ও মোচ ইত্যাদি না কাটা সন্নাত। হাদিস এসেছে-
-হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে এবং তোমাদের কেউ কুরবানি করার ইচ্ছা করে তবে সে যেন চুল নখ কাটা থেকে বিরত থাকে। (মুসলিম, ইবনে হিব্বান)
‘হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন জিলহজ্জ-এর ১০ দিন আসে এবং তোমাদের কেউ কোরবানি করার নিয়ত করে; তখন সে যেন নিজের চুল ও চামড়ার কোনো অংশ না কাটে।’ (মুসলিম)
অর্থাৎ ৩০ জিলকদ দিন শেষ হওয়ার পর সন্ধ্যা থেকে শুরু করে ঈদের দিন কুরবানি সম্পন্ন করার আগ পর্যন্ত হাত ও পায়ের নখ, মাথাসহ অন্যান্য অঙ্গের চুল কাটা থেকে বিরত থাকা। যদি কারো নখ ও চুল কাটার প্রয়োজন হয় তবে জিলকদ মাসের শেষ দিন সন্ধ্যার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়া জরুরি।
যারা কোরবানি করবেন তাদের জন্য উল্লেখিত আমলটিকে ফোকাহায়ে কেরাম মুস্তাহাব বলেছেন। জিলকদ মাসের শেষ দিনের মধ্যে নখ ও চুল না কাটলে তা লম্বা হয়ে যেতে পারে। যা সুন্নাতের পরিপন্থী।
এ ছাড়াও কোরবানি দাতার জন্য জিলহজ্জ মাসের প্রথম ৯ দিন রোখায় রয়েছে অনেক সাওয়াব। বিশেষ করে আরাফার দিন রোজা পালনের সাওয়াব অনেক বেশি।
সুতরাং যারা কোরবানি করবেন, তাদের আজ রাত থেকে এসব থেকে রিবত থাকতে হবে। জিলহজ্জ মাসের প্রথম দশদিন নখ-চুল কাটা থেকে বিরত থাকার পাশাপাশি যথাযথ গুরুত্বের সঙ্গে রোজা পালন করবেন।

লোড হচ্ছে...