নারায়ণগঞ্জসদর
সংগীত-শরীরচর্চার শিক্ষক পদ বাতিল: সাংস্কৃতিক জোটের প্রতিবাদ
NewsView

প্রাথমিক শিক্ষায় সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ বাতিলের সরকারী সিদ্ধান্তের বিরুদ্ধে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে কঠোর প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। মানববন্ধন ও সংগীতানুষ্ঠানের মাধ্যমে বক্তারা অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হচ্ছে এবং ডানপন্থী সাম্প্রদায়িক শক্তির সাথে আপস করে মুক্তবুদ্ধির পথ রুদ্ধ করছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনি সুপান্থ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীনা তাজরিন।
অনুষ্ঠান শুরু হয় দেশাত্মবোধক গান—‘ধনধান্য পুষ্প ভারা আমাদের এই বসুন্ধরা’ এবং ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ পরিবেশনের মধ্য দিয়ে।
সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-গণঅভ্যূত্থানের মূল আকাঙ্ক্ষা ছিল ধর্ম, বর্ণ, জাতী-গোষ্ঠী ও লৈঙ্গিক বৈষম্যোর বিরুদ্ধে মানবিক সমাজ প্রতিষ্ঠা করা এবং সকল মত ও পথের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু বক্তাদের অভিযোগ, অন্তর্বর্তী-সরকার তা প্রতিষ্ঠা করতে পারেনি এবং দেশে ডানপন্থী সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, আবৃত্তি শিল্পী ফাহমিদা আজাদ ও কবি শ.ম মোজাম্মেল তাদের বক্তব্যে সরকারের নীতির তীব্র সমালোচনা করেন।
বক্তারা বলেন, "আমরা ফ্যাসিবাদের পুনঃরুত্থান যেমনি চাই না, তেমনি সাম্প্রদায়িক অপশক্তির বিস্তারও মানবো না।"
তারা সরকারকে সতর্ক করে বলেন, বিগত সরকার এই মৌলবাদী গোষ্ঠীর সাথে আপস করে কওমী জননী হয়েও নিজের শেষ রক্ষা করতে পারেননি। সুতরাং, অন্তর্বর্তী সরকারকে অবশ্যই এই আত্মঘাতী পথ থেকে দ্রুত সরে আসতে হবে এবং মুক্তবুদ্ধির পথকে বাধাগ্রস্ত করা বন্ধ করতে হবে।
সমাবেশে সকল বক্তা প্রাথমিক শিক্ষায় সংগীত ও শরীরচর্চার শিক্ষক পদ বাতিলের সরকারী সিদ্ধান্তটি দ্রুত পরিবর্তন করে ছাত্র-গণঅভ্যূত্থানের আকাঙ্ক্ষা পূরণের জোর দাবি জানান।

লোড হচ্ছে...