নারায়ণগঞ্জ
নাগরিকনেতা আবদুর রহমান স্মরণে আলোচনা
NewsView

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক আবদুর রহমানের স্মরণসভা হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টায় আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ভবনের পাতাল মেঝেতে সভাটি হয়।
সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যড এ বি সিদ্দিকী। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু। আলোচনায় অংশ নেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান মাসুম, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার, অ্যাড. আওলাদ হোসেন, সিপিবিনেতা দুলাল সাহা, বাসদনেতা আবু নাঈম খান বিপ্লব, ধীমান সাহা, আবদুর রহমানের বড় ছেলে আহমেদুর রহমান তনু।
আবৃত্তি করেন জিয়াউল ইসলাম কাজল।
আবদুর রহমানের কর্মময় জীবন, রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের দৃঢ়তা নিয়ে স্মৃতিচারণ করেন বক্তারা।
সবশেষে তার রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
লোড হচ্ছে...