নারায়ণগঞ্জ
৭ নভেম্বর জাতীয় জীবনের মাইলফলক: আনিসুল ইসলাম সানি
NewsView

ঐতিহাসিক ৭ নভেম্বর 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস'কে সামনে রেখে এবং আগামী ১৩ নভেম্বর ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় অনুষ্ঠান সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা জাসাস ব্যাপক প্রস্তুতি নিয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু সড়কস্থ উকিলপাড়ায় জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানির অফিস কক্ষে এই গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি বলেন, "ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ দিবস পালনের মাধ্যমে আমরা জাতীয়তাবাদী চেতনাকে আরও শাণিত করব।"
তিনি অঙ্গীকার করেন, আগামী ১৩ নভেম্বরের কেন্দ্রীয় অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা থেকে সর্বোচ্চ সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করবে। এজন্য সভায় বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং দিবসটি সফল করতে তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।
নারায়ণগঞ্জ জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ লতিফ তুষারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা।
সভায় উপস্থিত সকলে একমত পোষণ করেন যে, জাসাসের মূল উদ্দেশ্য হলো সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনাকে তৃণমূল পর্যায়ে আরও জোরদার করা। প্রস্তুতি সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই ঐক্যের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা জাসাস কেন্দ্রীয় অনুষ্ঠানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, শামসুল আহসান রোমমান, মনসুরুল হক মনি সহ কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন ইউনিট জাসাসের বিপুল সংখ্যক নেতাকর্মী। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন যুগ্ম সম্পাদক মাসুদ রানা মিন্টু, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি ও জাসাস নেতা হারুন অর রশীদ মুকুল, জেলা জাসাস দপ্তর সম্পাদক এস এম হালিম মুছা, সদর থানা জাসাসের সভাপতি কবির শিকদার, ফতুল্লা থানা জাসাসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজীব, রূপগঞ্জ থানা জাসাসের সাধারণ সম্পাদক মিছির আলী, বন্দর থানা জাসাসের সাধারণ সম্পাদক মোঃ স্বপন এবং আরও অনেকে।
সভা শেষে সকলে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সাফল্য কামনা করে দোয়া করেন।

লোড হচ্ছে...