নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় গণসংযোগে মাওলানা আবদুল জব্বার
‘জামায়াত নির্বাচিত হলে এক বছরের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে’
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচিত হলে এক বছরের মধ্যেই দেশ থেকে দুর্নীতি ও সন্ত্রাস দূর করে একটি ইতিবাচক পরিবর্তন আনবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ আসর ফতুল্লার এনায়েতনগর ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, দেশের মানুষ নতুন করে আর কোনো সন্ত্রাস চাঁদাবাজদের ক্ষমতায় দেখতে চায় না। তিনি বিগত ১৭ বছরের জুলুম-নির্যাতনকারীদের প্রসঙ্গ টেনে বলেন, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী পালিয়েছে। এবার নতুন করে যারা জনগণের অধিকার হরণ করবে, জনগণ তাদের ছাড় দেবে না।
তাঁর অঙ্গীকার, জামায়াত ক্ষমতায় এলে আধুনিক শিক্ষার পাশাপাশি প্রতিটি ইউনিয়নে উন্নতমানের হাসপাতাল স্থাপন করা হবে। বেকারদের জন্য কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
গণসংযোগে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিনের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা পশ্চিম থানা আমীর মাওলানা নুরুল হক, সেক্রেটারি হাফেজ মাওলানা আবদুল করিম, থানা বাইতুলমাল সম্পাদক নাসির উদ্দিন খোকন, এনায়েত নগর ইউনিয়ন আমীর মাওলানা ইউনুসসহ স্থানীয় জামায়াত নেতাকর্মীরা।

লোড হচ্ছে...