নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়িতে দুদকের তল্লাশি
NewsView5

নিউজভিউ ডেস্ক
সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত বাড়িতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল থেকে দুদকের একটি দল সেখানে অভিযান শুরু করে।
দুদকের জনসংযোগ শাখার সহকারী পরিচালক ও মুখপাত্র তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের উপ-পরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাড়িতে থাকা বিভিন্ন মালামালের জব্দ তালিকা প্রস্তুত করা হচ্ছে।
এর আগে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় গত ৭ জানুয়ারি আদালতের আদেশের পর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়। এরও আগে, ২০২৪ সালের ১৬ আগস্ট রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গণঅভ্যুত্থান চলাকালে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।
জিয়াউল আহসান সর্বশেষ ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। শেখ হাসিনা সরকারের আমলে তিনি আলোচিত ও প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। সরকার পতনের পরদিন, ২০২৪ সালের ৬ আগস্ট, তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।

লোড হচ্ছে...