অর্থ-বাণিজ্য
প্রাইমার্ক-এর বিশ্বসেরা রপ্তানিকারক মডেল গ্রুপ
NewsView

নিউজভিউ
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মুকুটে যুক্ত হলো আরও একটি উজ্জ্বল পালক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রিটেইল ব্র্যান্ড প্রাইমার্ক (PRIMARK)-এর বৈশ্বিক সাপ্লায়ার নেটওয়ার্কের মধ্যে গ্লোবালি প্রথম স্থান অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মডেল গ্রুপ। উৎপাদন দক্ষতা, গুণগত মান এবং টেকসই কর্মপরিবেশের অনন্য স্বীকৃতি হিসেবে মডেল ডি ক্যাপিটালকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
প্রাইমার্কের বৈশ্বিক বাছাই প্রক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য সাপ্লায়ার প্রতিষ্ঠান অংশ নেয়। সব সূচক মিলিয়ে সেরা রপ্তানিকারক দেশ হিসেবে যথাক্রমে বাংলাদেশ, ভারত ও চীন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মডেল গ্রুপ এই বিশ্বজয়ের গৌরব অর্জন করে।
প্রাইমার্ক কর্তৃপক্ষ মূলত কয়েকটি কঠোর মানদণ্ডের ভিত্তিতে এই সম্মাননা প্রদান করে, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পণ্যের সর্বোচ্চ গুণগত মান নিশ্চিত করা। নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ববাজারের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ। কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড অনুসরণ এবং পরিবেশবান্ধব ও শ্রমিকবান্ধব কারখানা পরিচালনা। দীর্ঘদিনের বিশ্বস্ত ও কার্যকর ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা।
মডেল গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, এই অর্জন কেবল একটি প্রতিষ্ঠানের নয়, বরং এটি বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা ও সক্ষমতার শক্তিশালী প্রমাণ। আধুনিক ব্যবস্থাপনা, দক্ষ জনবল এবং শ্রমিক-বান্ধব কর্মসংস্কৃতিই এই সাফল্যের মূল চালিকাশক্তি।
এই গৌরবময় মুহূর্তে মডেল ডি ক্যাপিটাল কর্তৃপক্ষ জানায়, “এই স্বীকৃতি আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। দক্ষতা ও মানবিক ব্যবস্থাপনার সমন্বয়ে একটি টেকসই শিল্প গড়াই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও আন্তর্জাতিক মান বজায় রেখে বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

লোড হচ্ছে...