নারায়ণগঞ্জ
গুরুতর অসুস্থ সিনিয়র ফটো সাংবাদিক কচি, সকলের কাছে দোয়া প্রার্থনা
NewsView

নিউজ ভিউ
পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পর আকস্মিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন নারায়ণগঞ্জের বরেণ্য সিনিয়র ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচি। বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক মাহমুদ হাসান কচি নারায়ণগঞ্জের সংবাদ জগতে এক অতি পরিচিত ও শ্রদ্ধেয় মুখ। ১৯৯০ সাল থেকে সুদীর্ঘ সাড়ে তিন দশকেরও বেশি সময় ধরে তিনি অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার সাথে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। জনকল্যাণমূলক সাংবাদিকতায় তাঁর অবদান জেলাজুড়ে স্বীকৃত। ওমরাহ পালনের আধ্যাত্মিক সফর শেষ করে সুস্থ অবস্থায় দেশে ফিরলেও হঠাৎ করেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
এদিকে বরেণ্য এই সংবাদকর্মীর অসুস্থতায় পরিবারের পক্ষ থেকে মাহমুদ হাসান কচির দ্রুত শারীরিক সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য পরম করুণাময় আল্লাহর দরবারে দোয়া এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

লোড হচ্ছে...