নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৪
গিয়াসউদ্দিনের মনোনয়ন তুললেন নেতাকর্মীরা
NewsView

নিউজ ভিউ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রাজনীতির অন্যতম আলোচিত কেন্দ্রবিন্দু নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতাকর্মীরা।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে তাঁর পক্ষে জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা ও সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, গিয়াসউদ্দিন সাহেব এই এলাকার মাটি ও মানুষের নেতা। রাজপথের লড়াই-সংগ্রামে তিনি সবসময় সামনের সারিতে ছিলেন। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় তাঁর মতো অভিজ্ঞ ও সাহসী নেতৃত্বের বিকল্প নেই। সাধারণ মানুষের দাবি পূরণ করতেই আমরা আজ তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।"
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ২০০১ সালের নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জেলা বিএনপির সভাপতিসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গিয়াসউদ্দিনের নির্বাচনে অংশগ্রহণের এই সিদ্ধান্ত নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচনী সমীকরণকে সম্পূর্ণ বদলে দিতে পারে। বিশেষ করে তৃণমূল বিএনপির নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের একটি বড় অংশ উজ্জীবিত হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে তাঁর উপস্থিতি রাজনীতির মোড় কোন দিকে ঘোরায়।
মনোনয়নপত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপি সহসভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সঈনুল হোসেন রতন, ফতুল্লা থানা যুবদলের সাবেক প্রচার ও প্রচারণামুলক সম্পাদক সিমান্ত প্রধান প্রমুখ।
প্রসঙ্গত, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে পরাজিত করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন গিয়াসউদ্দিন। এরপর এক-এগারোর সরকারের সময় কারাবন্দি হওয়ায় ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির মনোনয়ন পান শাহ আলম।

লোড হচ্ছে...