রাজনীতিসদর
সুবিধাবঞ্চিত শিশুদের ৫ টাকায় ঈদের জামা দিলেন খোরশেদ
NHP NewsView

নিউজভিউ
ঈদের আনন্দ কেবল ধনীর অট্টালিকায় নয়, বরং ফুটপাথের অবহেলিত শিশুটির গায়েও নতুন পোশাকের সুবাস ছড়িয়ে দিতে এক অনন্য নজির স্থাপন করেছেন বিএনপি নেতা ও করোনাযোদ্ধা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। নামমাত্র ৫ টাকার বিনিময়ে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে নতুন জামা তুলে দিয়ে উৎসবের রং ছড়িয়ে দিয়েছেন তিনি। সোমবার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় খোরশেদের কার্যালয়ে 'টিম খোরশেদ' ও 'ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ'-এর যৌথ উদ্যোগে এই আনন্দ আয়োজন সম্পন্ন হয়।
বিগত ২৩ বছর ধরে ১৩ নং ওয়ার্ডের অসহায় মানুষের জন্য ঈদের এই উপহারের ধারা অব্যাহত রেখেছেন খোরশেদ। তবে সরাসরি দান না করে '৫ টাকার বিনিময়ে' জামা দেওয়ার পেছনে কাজ করছে এক মানবিক মনস্তত্ত্ব। খোরশেদ বলেন, "৫ টাকা নেওয়ার উদ্দেশ্য হলো যেন শিশুরা মনে না করে কেউ তাদের করুণা করছে। তারা যেন বুক ফুলিয়ে বলতে পারে ‘আমরা ৫ টাকা দিয়ে নতুন জামা কিনেছি’। এই আত্মমর্যাদাবোধটুকুই তাদের ঈদের শ্রেষ্ঠ উপহার। আর সংগৃহীত এই টাকাগুলো পরবর্তীতে তাদের আবার চকলেট কিনে দেওয়া হয়।"
নতুন পোশাক হাতে পেয়ে খুশিতে আত্মহারা ৬ বছরের মীম জানালো তার সরল অনুভূতির কথা, "৫ টাকা দিয়ে জামা কিনেছি, ঈদের দিন এটাই পড়বো।" অসহায় মা রহিমা বেগমের কণ্ঠে ঝরল কৃতজ্ঞতা, "গরিব মানুষ আমরা, ভালো খাবার জোগাড় করতেই হিমশিম খাই। বাচ্চাটা নতুন কাপড়ের বায়না ধরেছিল, দিতে পারিনি। তারেক রহমান ও খোরশেদ ভাইয়ের কারণে আজ আমার ছেলেটার মুখে হাসি ফুটেছে।"
বিতরণকালে মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, "বিএনপির রাজনীতিই হলো সাধারণ মানুষের সেবা করা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী আমরা সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়াচ্ছি। আমরা চাই না অর্থের অভাবে কোনো শিশু ঈদের আনন্দ থেকে বঞ্চিত হোক। তাদের হাসিতেই আমাদের ঈদের সার্থকতা।"

লোড হচ্ছে...