নারায়ণগঞ্জসদর
ফতুল্লায় গাঁজা বিক্রির সময় একজন আটক
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ গাঁজা পুড়িয়া আকারে বিক্রির সময় একজনকে আটক করেছে। ফতুল্লা থানার নবাগত ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. আব্দুল মান্নানের নির্দেশনায় পরিচালিত এক অভিযানে রবিবার (১৪ ডিসেম্বর) কর কমিশনারের কার্যালয়ের সামনের পাকা রাস্তা থেকে এই ব্যক্তিকে আটক করা হয়।
ফতুল্লা থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩৮ পুড়িয়া গাঁজা জব্দ করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলেন ইসদাইর বুড়ির বাজার আনন্দনগর এলাকার মৃত হাসান আলীরে ছেলে মো. কামাল হোসেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতের বিরুদ্ধে নিজ হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

লোড হচ্ছে...