ধর্ম
শোলাকিয়া ঈদগাহের গেট নির্মাণকাজের উদ্বোধন
NewsView

নিউজভিউ ডেস্ক
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের প্রধান ফটক (গেট) নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ জানান, জেলা পরিষদের তত্ত্বাবধানে ফটক নির্মাণসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের জন্য প্রাথমিকভাবে প্রায় অর্ধকোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজের মান ও প্রয়োজনীয়তা অনুযায়ী ব্যয়ের পরিমাণ আরও বাড়তে পারে। ভবিষ্যতে এই ঈদগাহের সৌন্দর্যবর্ধনের পাশাপাশি লাখো মুসল্লির সুবিধার্থে আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রমজান আলী, আমির, জেলা জামায়াতে ইসলামী, সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, করিমগঞ্জ উপজেলা পরিষদ, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে তারা শোলাকিয়া ঈদগাহের ঐতিহ্য তুলে ধরে এর উন্নয়ন ও সৌন্দর্যবর্ধনে বিভিন্ন পরামর্শ দেন। নির্মাণকাজের উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
উল্লেখ্য যে, আগামী পবিত্র ঈদুল আযহায় শোলাকিয়া ঈদগাহে ১৯৯তম ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

লোড হচ্ছে...