নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ সংশ্লিষ্ট ১৭ জন গ্রেপ্তার
NewsView5

নিউজভিউ ডেস্ক
রাজনৈতিকভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্টতার অভিযোগে নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, জেলার সাতটি থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের ভিডিও ও স্থিরচিত্র বিশ্লেষণ করে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার অন্তত ১০টি গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে শহরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়নি। একই সময়ে বিএনপির নেতাকর্মীরা শহরে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছেন।

লোড হচ্ছে...