নারায়ণগঞ্জসদর
যানজট নিরসনে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
NewsView5

নিউজভিউ
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসন এবং সরকারি সম্পদ রক্ষার দাবিতে সোচ্চার হয়েছে ‘নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন’। বুধবার (১৩ মে) সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের নিকট পেশ করা হয়। স্মারকলিপিতে খানপুর কন্টেইনার পোর্ট নির্মাণ বন্ধ এবং ১নং রেল গেট এলাকায় অবৈধ মার্কেট নির্মাণ বন্ধের জোর দাবি জানানো হয়েছে।
নাগরিক আন্দোলনের অভিযোগ, বিগত সরকারের আমলে গৃহীত খানপুর কন্টেইনার পোর্ট প্রকল্পটি শহরবাসীর জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াবে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পানগাঁও কন্টেইনার পোর্ট যেখানে ২০ শতাংশও ব্যবহৃত হচ্ছে না, সেখানে ১৮৫ কোটি টাকা ব্যয়ে নতুন এই পোর্ট কেবল সরকারি অর্থের অপচয়।
আন্দোলনকারীরা মনে করেন, এই পোর্ট সচল হলে পণ্যবাহী ট্রাকের চাপে স্থবির হয়ে পড়বে নারায়ণগঞ্জ শহর। বর্তমানের ভয়াবহ যানজট পরিস্থিতির আরও অবনতি ঘটবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
স্মারকলিপিতে ১নং রেল গেট এলাকায় রেলওয়ের জমি দখলের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। ২০১২ সাল থেকে একটি অসাধু চক্র রাজনৈতিক প্রভাবে এই জায়গাটি দখলের চেষ্টা চালাচ্ছে। ২০২২ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নাগরিক কমিটির রিট পিটিশনের প্রেক্ষিতে উচ্চ আদালত মার্কেট নির্মাণে নিষেধাজ্ঞা দিলেও, বর্তমানে সেই আদেশ অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
রফিউর রাব্বি তাঁর বিবৃতিতে বলেন, "নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় বা সাংস্কৃতিক কমপ্লেক্স করার মতো পর্যাপ্ত জায়গা নেই। অথচ সেই দুষ্প্রাপ্য সরকারি জমি অসাধু চক্রকে লুটপাট করতে দেওয়া হচ্ছে। আমরা অবিলম্বে এই দখলদারি বন্ধের দাবি জানাই।"
স্মারকলিপি প্রদানকালে নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি অবিলম্বে এই গণবিরোধী প্রকল্পগুলো বন্ধ করা না হয় এবং আদালতের আদেশ বাস্তবায়ন না করা হয়, তবে নারায়ণগঞ্জবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

লোড হচ্ছে...