নারায়ণগঞ্জসদর
অস্বাস্থ্যকর পরিবেশের জন্য 'সম্রাট ফুড প্রোডাক্টস'কে জরিমানা
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স ছাড়া খাদ্যদ্রব্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও বিক্রির দায়ে ‘সম্রাট ফুড প্রোডাক্টস’ নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ মে) দুপুর দেড়টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ছাপাখানা রোড এলাকায় র্যাব-১১ (সিপিসি-১), নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জের ছাপাখানা রোড এলাকার মো. মাহমুদুল হাসানের মালিকানাধীন ‘সম্রাট ফুড প্রোডাক্টস’ প্রতিষ্ঠানটি যথাযথ কর্তৃপক্ষের কোনো অনুমোদন বা নিবন্ধন ছাড়াই ব্যবসা পরিচালনা আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে অনিবন্ধিতভাবে খাদ্য উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, পবিত্র ঈদকে সামনে রেখে কিছু অসাধু চক্র অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের চেষ্টা করছে। জনস্বার্থে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

লোড হচ্ছে...