সারা দেশ
সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত
NewsView4

নিউজভিউ ডেস্ক
প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছে। রাঙামাটির সাজেক ইউনিয়নের শুকনোছড়ায় শনিবার (৯ মে) সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম হেগেরা চাকমা (লেত্তবাপ)। সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হেগেরা চাকমা পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের শুকনাছড়া এলাকার দায়িত্বে ছিলেন। রাঙামাটির মারিশ্যা-বাঘাইহাট সড়কের শুকনোছড়া এলাকায় ভোরবেলা কয়েকজন অস্ত্রধারী অবস্থান নেয়। এ সময় হেগেরা চাকমাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোঁড়ে তারা। পালানোর চেষ্টা করলেও গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হেগেরা চাকমা।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা এ ঘটনার জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেন। তবে অভিযোগ অস্বীকার করেন গণতান্ত্রিক ইউপিডিএফের সংগঠক অমর চাকমা।
রাঙামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার সংবাদ জেনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এলাকাটি দুর্গম হওয়ায় পৌঁছাতে সময় লাগছে।

লোড হচ্ছে...