আদালত
নির্বাচন করছেন ব্যারিস্টার সুমন
NewsView

নিউজভিউ
২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে আছেন। ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন ‘কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচন করবো’। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পান। বর্তমানে কারাবন্দি থাকলেও তার সমর্থকরা প্রচারণায় সরব ভূমিকা পালন করছেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য করা হয়েছে। আসন্ন এই নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক সংসদ সদস্য ও আলোচিত আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
সমর্থকদের দাবি, সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিতের লক্ষ্যে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকেই তিনি আইনি অঙ্গনের মর্যাদা রক্ষার লড়াইয়ে নেমেছেন। তথ্যসূত্র: সময় টিভি

লোড হচ্ছে...