সারা দেশ
ভালুকায় বাজারে উঠছে পাকা কাঁঠাল
NewsView6

নিউজভিউ ডেস্ক
ভালুকা উপজেলার গ্রামাঞ্চলের কাঁঠালগাছগুলোতে শোভা পাচ্ছে জাতীয় ফল কাঁঠাল। এদিকে মৌসুমের শুরুতেই স্থানীয় হাটবাজারে স্বল্প পরিসরে উঠতে শুরু করেছে রসালো এ ফল। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা কাঁঠাল সংগ্রহ করতে ভালুকায় আসতে শুরু করেছেন।
হবিরবাড়ি গ্রামের কৃষক তাইজুদ্দিন জানান, ফাল্গুন-চৈত্র মাসে কাঁঠালগাছে রেণু বা মুচি বের হয় এবং জ্যৈষ্ঠ থেকে আষাঢ় মাসের মধ্যে কাঁঠাল পাকতে শুরু করে। তিনি আরো বলেন, মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়ায় এ বছর কাঁঠালের মুচি ঝরে পড়েছে কম। ফলে কাঁঠালের ফলন বাড়ার সম্ভাবনা রয়েছে।
ভালুকার গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়িতেই কমবেশি ১০-১২টি কাঁঠালগাছ রয়েছে। কাঁঠাল চাষ লাভজনক হওয়ায় অনেকেই বড় আকারের বাগান গড়ে তুলেছেন। এসব বাগান থেকে বছরে লাখ লাখ টাকার কাঁঠাল বিক্রি করে অনেক পরিবার সচ্ছলতা অর্জন করছে।
ভালুকার কাঁঠাল সুস্বাদু হওয়ায় ঢাকা, কুমিল্লা, সিলেট, নোয়াখালী, বরিশালসহ দেশের বিভিন্ন জেলায় এর ব্যাপক চাহিদা রয়েছে। এ বছর আকার ও ওজনভেদে স্থানীয় বাজারে প্রতিটি কাঁঠাল ৩০ থেকে ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান, চলতি মৌসুমে ভালুকা উপজেলার বিভিন্ন গ্রামে ৩৮০ হেক্টর জমিতে কাঁঠালের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৩ হাজার ৩২০ মেট্রিক টন।

লোড হচ্ছে...