নারায়ণগঞ্জসদর
সিদ্ধিরগঞ্জে ড্রামের ভেতর থেকে যুবকের লাশ উদ্ধার
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ক্যানেল থেকে ড্রামভর্তি অজ্ঞাত এক যুবকের (বয়স আনুমানিক ৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল নয়াপাড়া এলাকার হৃদয়মনি স্কুল সংলগ্ন জালকুড়ি সড়কের পাশের ক্যানেল থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ক্যানেলের পানিতে একটি বড় ড্রাম ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ড্রামটি ক্যানেল থেকে ওপরে তুলে আনে। ড্রামের মুখ খোলার পর ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটিতে পচন ধরতে শুরু করায় চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল।
পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও হত্যার পর আলামত গোপন করার উদ্দেশ্যে ঘাতকরা মরদেহটি ড্রামে ভরে জনমানবহীন ক্যানেলে ফেলে গেছে। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন বা তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে হেফাজতে নিয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, "নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।"

লোড হচ্ছে...