রাজনীতি
নারায়ণগঞ্জে সিপিবির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
NHP NewsView

নিউজভিউ
সমাজতন্ত্রের লক্ষ্যে শোষণ-বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নারায়ণগঞ্জে তাদের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল ৪টায় শহরের বঙ্গবন্ধু সড়কের সিটি দোয়েল প্লাজায় অবস্থিত দলীয় কার্যালয়ে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিপিবির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় দলটির দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করা হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য মন্টু ঘোষ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ শাহীন এবং সম্পাদকমণ্ডলীর সদস্য আ. হাই শরীফ, শাহানারা বেগম, বিমল কান্তি দাস, আব্দুস সালাম বাবুল ও শিশির চক্রবর্তী। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য দুলাল সাহা, জাকির হোসেন, দিলীপ কুমার দাস, শোভা সাহা, মৈত্রী ঘোষ এবং ফতুল্লা থানা কমিটির সভাপতি রণজিত কুমার দাসসহ স্থানীয় নেতারা।
নেতারা বলেন, ১৯৪৮ সালের ৬ মার্চ পাকিস্তানের কমিউনিস্ট পার্টির অংশ হিসেবে যাত্রা শুরু করে আজ ৭৮ বছরে পদার্পণ করল এই মেহনতি মানুষের সংগঠন। ৫২-র ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে সিপিবির অনন্য ভূমিকার কথা স্মরণ করেন তাঁরা। বক্তারা অভিযোগ করেন, গত ৫৪ বছর ধরে পুঁজিবাদী শাসকগোষ্ঠী সাধারণ মানুষের সাথে বারবার প্রতারণা করে আসছে। তাই লুটেরা পুঁজিবাদী শক্তি, মৌলবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আপসহীন লড়াই গড়ে তোলার বিকল্প নেই।
সভায় বক্তারা সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের ডাক দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যেকোনো অন্যায্য ও স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। দেশের বন্দর বা করিডর বিদেশি স্বার্থে ব্যবহারের যেকোনো চেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার ঘোষণা দেন নেতারা। একই সাথে শ্রমজীবী মানুষকে সংগঠিত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ ও সমাজতন্ত্র অভিমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে নেতাকর্মীদের নিবেদিত থাকার আহ্বান জানানো হয়।

লোড হচ্ছে...