নারায়ণগঞ্জসদর
বায়ুদূষণ রোধে বালু পরিবহন ও মজুতে ৫ নির্দেশনা পরিবেশ অধিদপ্তরের
NewsView

নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটি থেকে পাগলা এলাকা পর্যন্ত বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করায় কঠোর পদক্ষেপ নিয়েছে পরিবেশ অধিদপ্তর। জেলার বালু ব্যবসায়ী-মালিকদের সাথে এক মতবিনিময় সভা শেষে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী বেশ কয়েকটি বাধ্যতামূলক নির্দেশনা জারি করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদের সভাপতিত্বে সভায় পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপসমূহ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়, ঢেকে রাখা: বালু মজুত করার স্থান এবং বালু বহনকারী ট্রাকগুলোকে অবশ্যই উপযুক্ত কভার বা ত্রিপল দিয়ে ঢেকে চলাচল করতে হবে। পানি স্প্রে: বালুর স্তূপ, লোডিং ও আনলোডিং পয়েন্ট এবং পরিবহন পথের আশেপাশে নিয়মিত পানি স্প্রে করতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা: বালু লোড বা আনলোড করার সময় মূল সড়কে যে ধুলো বা বালু পড়ে, তা নিয়মিত লোকবল দ্বারা পরিষ্কার করতে হবে। ধীর গতি: ধুলো ওড়া কমাতে বালু পরিবহনকারী ট্রাকগুলো নির্দিষ্ট এলাকার মধ্যে ধীর গতিতে চালাতে হবে। স্বাস্থ্য সুরক্ষা: কর্মীদের ধুলো থেকে বাঁচতে N95 বা উন্নত মানের মাস্ক পরতে উৎসাহিত করতে হবে।
সভায় সহকারী পরিচালক মোঃ রাসেল মাহামুদ বক্তব্য রাখেন। বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, সদস্য মোঃ মাহাবুব হোসেন এবং আলীমুল রাজী সহ অন্যান্য ব্যবসায়ীরা সভায় উপস্থিত থেকে নিজ নিজ মতামত ব্যক্ত করেন।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনতে এ ধরনের সচেতনতামূলক সভা এবং আইনের যথাযথ প্রয়োগ অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...