শিল্প-সাহিত্য-সংস্কৃতিবন্দর
বন্দরে কবি নজরুল পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটি স্মরণীয় করে রাখতে শনিবার (৩১ জানুয়ারি) সকালে বন্দর উপজেলার বালিয়া এলাকায় পাঠাগার প্রাঙ্গণে ১৫০ জন কোমলমতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পাঠাগারের আহ্বায়ক ফাতেমা আক্তার মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও 'নগর ভাবনা'র আহ্বায়ক অসিত বরণ বিশ্বাস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "একটি জাতির সভ্যতা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার সঙ্গে পাঠাগারের সম্পর্ক অবিচ্ছেদ্য। পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়, বরং এটি একটি সমাজের চিন্তাশক্তি, মানবিকতা ও প্রগতিশীল চেতনা বিকাশের মূল কেন্দ্র।" তারা আরও বলেন, বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে তরুণ প্রজন্মকে সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে দূরে সরিয়ে বইমুখী করে তোলা অত্যন্ত জরুরি। পাঠাগার ভিত্তিক এই ধরনের উদ্যোগ জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট দুলাল হোসেন ও অ্যাডভোকেট মাজেদুল হক রাজন, বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, প্লে পেন স্কুলের শিক্ষিকা ফাল্গুনি রাখি এবং সমাজ অনুশীলন কেন্দ্রের সংগঠক ওমর ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রগতি লেখক সংঘের সংগঠক দিপংকর দে, বিশিষ্ট সমাজসেবক আকরামুল আলম ও মো. কুরবান। অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন পাঠাগারের পরিচালক মুন্নী সরদার, উপদেষ্টা নিলুফা আক্তার এবং সদস্য আকরাম হোসেন, পলাশ মাহবুব, রায়হান শরীফ ও শরিফুল ইসলাম প্রমুখ।
শিক্ষা উপকরণ হাতে পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয়। স্থানীয় সচেতন মহলের মতে, শিশুদের ঝরে পড়া রোধ এবং পড়াশোনায় আগ্রহী করে তুলতে এ ধরনের উৎসব নিয়মিত আয়োজন করা প্রয়োজন।

লোড হচ্ছে...