আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে প্রায় ৩০০০, নিখোঁজ হাজারো মানুষ
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটির সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার (৪ জুলাই) পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৫৪ জনে। এখনও ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ জুন মাত্র ৩৮ সেকেন্ডের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় লা গুয়াইরা অঞ্চল। সেখানে অসংখ্য বহুতল ভবন ধসে পড়ে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন।
ভূমিকম্পের ১০ দিন পার হলেও ধ্বংসস্তূপ থেকে এখনও মরদেহ উদ্ধার করা হচ্ছে। তবে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা কমে আসায় আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ধীরে ধীরে তাদের অভিযান গুটিয়ে নিচ্ছে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেস কাউন্টির ফায়ার সার্ভিস এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও ভার্জিনিয়ার উদ্ধারকারী দল তাদের কার্যক্রম শেষ করার ঘোষণা দিয়েছে।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ উদ্ধার অভিযানে অংশ নেওয়া আন্তর্জাতিক দলগুলোর সদস্যদের সম্মাননা জানিয়ে বলেন, দেশটি গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছে এবং বহু পরিবার এখনও তাদের স্বজনদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, ভূমিকম্পের পরপরই প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা শুরু করতে সরকার ব্যর্থ হয়েছে। ফলে অনেক পরিবার প্রথম কয়েক ঘণ্টা নিজেরাই ধ্বংসস্তূপ সরিয়ে স্বজনদের খোঁজার চেষ্টা করেছে। যদিও সরকারের দাবি, হাজার হাজার সেনা ও উদ্ধারকর্মী শুরু থেকেই মাঠে কাজ করছেন।
জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, ভয়াবহ এই দুর্যোগে প্রায় ৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে, যা ভেনেজুয়েলার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৬ শতাংশের সমান। একই সঙ্গে মাইয়াকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি আপাতত আংশিকভাবে চালু রাখা হয়েছে, যাতে মানবিক সহায়তাবাহী ফ্লাইট চলাচল করতে পারে।

লোড হচ্ছে...