নারায়ণগঞ্জ
ডেঙ্গু আক্রান্ত রাজীবকে দেখতে গেলেন এড. টিপু
NewsView

নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। রাজনীতির বিভেদ ভুলে একজন অসুস্থ সহকর্মীর প্রতি এই মানবিক সহমর্মিতা নারায়ণগঞ্জের রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সোমবার (১০ নভেম্বর) রাত ১০টায় অ্যাডভোকেট টিপু নারায়ণগঞ্জের মিশনপাড়ায় রাজীবের নিজ বাসভবনে যান। এসময় তিনি রাজীবের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন, তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেন।
অ্যাডভোকেট টিপু'র এই মানবিক সাক্ষাৎ প্রমাণ করে যে, অসুস্থতা, দুঃখ কিংবা বিপদের সময়ে রাজনীতি নয়, মানবতাই আগে। রাজনৈতিক প্রতিপক্ষের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্থানীয় রাজনীতিতে অত্যন্ত প্রশংসিত হচ্ছে।
এই মানবিক সাক্ষাতের সময় বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, কৃষক দলের নেতা মাহবুল আলম ও ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মাসুম খান।

লোড হচ্ছে...