নারায়ণগঞ্জসদর
গভীর নলকূপে কর আরোপের নৈতিক অধিকার নাসিকের নেই: জব্বার
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এলাকায় আবাসিক গভীর নলকূপের ওপর কর আরোপ ও নিবন্ধন বাধ্যতামূলক করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। এই সিদ্ধান্তের ফলে নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, সিটি কর্পোরেশন বিশুদ্ধ পানি সরবরাহে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় নলকূপের ওপর কর আরোপ ও নিবন্ধন বাধ্যতামূলক করার নৈতিক অধিকার নাসিকের নেই। নগরবাসীর মতের সঙ্গে তিনি একাত্মতা প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি ওয়ার্ডে ওয়াসার মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার পর সর্বসম্মতিক্রমে নলকূপের ওপর কর আরোপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গভীর নলকূপের ওপর আরোপিত এই নতুন কর অনতিবিলম্বে প্রত্যাহার এবং বাধ্যতামূলক নিবন্ধন প্রক্রিয়া বন্ধ করার জোর আহ্বান জানান।

লোড হচ্ছে...