রাজনীতিবন্দর
আমরা রাজার শাসন চাই, যুবরাজের শাসন চাই না: মাকসুদ
NewsView

নিউজভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন প্রতিদ্বন্দ্বী শিবিরের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভয়ভীতি দেখিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা যাবে না। তিনি বলেন, “আমরা উন্নয়নের রাজনীতি করি। রাজার হাত ধরে যুবরাজকে রাজা বানিয়ে দিবো—সেই রাজনীতি আমরা করি না। আমরা রাজার শাসন চাই, যুবরাজের শাসন চাই না।”
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বন্দর ইউনিয়নের তিনগাঁও, ত্রিব্যণী, বেজেরগাঁও ও জহরপুরসহ বিভিন্ন এলাকায় ‘ফুটবল’ প্রতীকের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
মাকসুদ হোসেন বলেন, “আগামী ১২ তারিখ নির্বাচন। যারা আমার কর্মীদের হুমকি দিচ্ছেন, তাদের বলবো—গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার যার মতের স্বাধীনতা ও অধিকারে হস্তক্ষেপ করবেন না। আমরা ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়লাভ করবো। কোনো হুমকি-ধমকি পরোয়া করি না। নির্বাচিত হলে এলাকা থেকে সকল প্রকার হুমকি-ধমকি ও সন্ত্রাস চিরতরে নির্মূল করে দিবো।”
বন্দর ইউনিয়নের বিভিন্ন জনপদে গণসংযোগকালে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষ শান্তি চায়, কোনো ব্যক্তির বিশেষ শাসন নয়। ফুটবল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই অঞ্চলের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় তিনি শেষ পর্যন্ত মাঠে থাকবেন।
গণসংযোগকালে বন্দর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক মাকসুদ হোসেনের সাথে উপস্থিত ছিলেন। তারা ফুটবল প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং সাধারণ ভোটারদের কেন্দ্রে গিয়ে নির্ভয়ে ভোট দেওয়ার অনুরোধ জানান।

লোড হচ্ছে...