নারায়ণগঞ্জসদর
বই উৎসবের উচ্ছ্বাসে ভাসলো বিদ্যানিকেতন স্কুল
NewsView

নিউজভিউ
নতুন বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণে মেতে উঠেছে নারায়ণগঞ্জের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জর অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান বিদ্যানিকেতন হাই স্কুলে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে।
বই বিতরণ কার্যক্রমের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে শুরু হয় আনুষ্ঠানিকভাবে বই বিতরণ।
বছরের প্রথম দিনেই চকচকে নতুন বই হাতে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠে শিক্ষার্থীরা। অভিভাবকদের উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ যেন এক মিলনমেলায় পরিণত হয়। শিক্ষকরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সব শ্রেণির শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তাঁরা কাজ করেছেন।
বিদ্যানিকেতন ট্রাস্টের পক্ষ থেকে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ জননেতা আব্দুল মজিদ, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বদিউজ্জামান বদু, নারায়ণগঞ্জ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ট্রাস্টের সহ-সভাপতি আবদুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য মনির হোসেন খান, মোয়াজ্জেম হোসেন সোহেল, আলহাজ্ব হোসেন ব্যাপারী এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিস ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার জেলায় বই বিতরণে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান জানান, মাধ্যমিক, ইবতেদায়ি ও মাদ্রাসাসহ ৫২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২২ লাখ ৭১ হাজার ১৪টি বই বিতরণ করা হচ্ছে।
অন্যদিকে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম জানান, জেলার সরকারি ও বেসরকারি মিলিয়ে ৯৮৭টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৯ লাখ ৭৮ হাজার ৫৮৬টি বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনেই বই পাওয়ায় শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমবে এবং তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

লোড হচ্ছে...