খেলা
ইংল্যান্ডকে সেমিতে তুললেন বেলিংহাম
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে তুললেন জুড বেলিংহাম। তাঁর জোড়া গোলে অতিরিক্ত সময়ে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে থমাস টাচেলের দল।
মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১-১ সমতায়। অতিরিক্ত সময়ে বেলিংহামের গোলেই আসে ইংল্যান্ডের জয়।
৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচণ্ড গরমে দুই দলই ক্লান্ত হয়ে পড়লেও শেষ হাসি হাসে ইংল্যান্ড। বদলি খেলোয়াড় মরগান রজার্সের দূরপাল্লার শট নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে না পারলে ফিরতি বলে ঝাঁপিয়ে পড়ে গোল করেন বেলিংহাম।
এর আগে ৩৬ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের গোলে এগিয়ে যায় নরওয়ে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে বেলিংহামের নিচু শটে সমতায় ফেরে ইংল্যান্ড।
ম্যাচে নরওয়ের বড় ভরসা আর্লিং হালান্ড ছিলেন পুরোপুরি নিষ্প্রভ। অতিরিক্ত সময়ের ১০৬ মিনিটে ক্লান্ত হয়ে পড়ায় তাঁকে মাঠ থেকে তুলে নেন কোচ স্টালে সোলবাকেন।
৫৫ মিনিটে টরবিয়র্ন হেগেমের করা গোল নরওয়েকে আবারও এগিয়ে দিলেও ভিএআরের সহায়তায় সেটি বাতিল করা হয়। গোলের আগে হালান্ডের ফাউল ধরা পড়ে।
ম্যাচ শেষে ইংল্যান্ডের কোচ থমাস টাচেল বলেন, "আমরাই ম্যাচটাকে নিজেদের জন্য কঠিন করে তুলেছিলাম। শেষ পর্যন্ত জিততে পেরে আনন্দিত। বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা অবশ্যই বিশেষ কিছু। তবে দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট নই, আজ ভাগ্যও আমাদের সহায় ছিল।"
হ্যারি কেন ও আর্লিং হালান্ডের লড়াই হিসেবে আলোচনায় থাকা ম্যাচে দুজনের কেউই প্রত্যাশামতো ছাপ রাখতে পারেননি। বরং ম্যাচের নায়ক হয়ে ওঠেন জুড বেলিংহাম।
এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড, যেখানে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা।

লোড হচ্ছে...