রাজনীতিসদর
রমজান অন্যের কষ্ট অনুভব করার শিক্ষা দেয়: মাসুদুজ্জামান
NHP NewsView

নিউজভিউ
পবিত্র রমজানের ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা বুকে ধারণ করে নারায়ণগঞ্জের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। তাঁর ব্যক্তিগত উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার (১৫ মার্চ) নগরীর ৪টি ওয়ার্ডে নিম্নআয়ের মানুষের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে।
এদিন বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের তালিকাভুক্ত দরিদ্র পরিবারগুলোর মাঝে মাথাপিছু ১ কেজি করে মাংস তুলে দেওয়া হয়। বাজারমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে পুষ্টিকর খাদ্য সহায়তা পেয়ে সাধারণ মানুষের মুখে তৃপ্তির হাসি দেখা গেছে।
বিতরণ অনুষ্ঠানে সমাজসেবক মাসুদুজ্জামান বলেন, "রমজান আমাদের অন্যের কষ্ট অনুভব করার শিক্ষা দেয়। সামর্থ্যবানরা এগিয়ে আসলে কোনো পরিবারকেই সেহরি বা ইফতারে খাবারের কষ্ট পেতে হবে না। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি প্রতিবছর এই চেষ্টা করি এবং পুরো রমজান মাসজুড়ে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।"
আয়োজকরা জানান, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে তদারকি কমিটির মাধ্যমে প্রকৃত অভাবী মানুষের তালিকা করে সুশৃঙ্খলভাবে এই সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, শহীদুল ইসলাম রিপন, আয়শা আক্তার দিনা, অ্যাডভোকেট শাহ আলম মানিক এবং হাজী মো. মনির হোসেন সরদারসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসাসেবা ও ক্রীড়া সামগ্রী বিতরণের মতো জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।

লোড হচ্ছে...