রাজনীতিসোনারগাঁও
সোনারগাঁয়ের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও অনিয়মের যাতাকলে পিষ্ট: অঞ্জন দাস
NewsView

নিউজভিউ
সোনারগাঁ পৌরসভা এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন গণসংহতি আন্দোলনের 'মাথাল' মার্কার প্রার্থী অঞ্জন দাস। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনভর তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং বর্তমান রাজনৈতিক ও স্থানীয় সংকটের সমাধানে বিকল্প ধারার নেতৃত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী এবং গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস এদিন ভোটারদের সাথে সরাসরি মতবিনিময় করেন। তিনি সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা, ভোগান্তি ও দীর্ঘদিনের অপ্রাপ্তির কথা শোনেন এবং একটি বাসযোগ্য পৌরসভা গড়ার প্রতিশ্রুতি দেন।
অঞ্জন দাস বলেন, “সোনারগাঁওয়ের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও অনিয়মের যাতাকলে পিষ্ট। এখানকার মানুষ ক্ষমতার পালাবদল দেখলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন দেখেনি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য এখন প্রয়োজন জনগণের পক্ষে কথা বলা সৎ ও সাহসী বিকল্প নেতৃত্ব।”

তিনি আরও যোগ করেন, “গণসংহতি আন্দোলন কেবল ক্ষমতার রাজনীতির পেছনে ছোটে না, বরং মানুষের ন্যায্য অধিকার আদায়ে লড়াই করে। আমরা নির্বাচিত হলে স্থানীয় সমস্যা সমাধান, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের অধিকার রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব। সেই সাথে পৌরসভার সেবাব্যবস্থায় স্বচ্ছতা ও পূর্ণ জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”
মাথাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান: গণসংযোগের শেষ পর্যায়ে অঞ্জন দাস আসন্ন নির্বাচনে 'মাথাল' মার্কায় ভোট দিয়ে গণসংহতি আন্দোলনের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। তিনি মনে করেন, সাধারণ মানুষের রায় ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে সোনারগাঁওয়ে একটি শোষণমুক্ত ও জনবান্ধব জনপ্রশাসন নিশ্চিত করতে।
প্রচারণা চলাকালীন অঞ্জন দাসের সাথে গণসংহতি আন্দোলন ও বিভিন্ন ছাত্র-শ্রমিক সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...