নারায়ণগঞ্জরূপগঞ্জ
ট্রাক চাপায় রূপগঞ্জের দুই স্কুলছাত্র নিহত
NewsView

নিউজভিউ
বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুই কিশোর শিক্ষার্থী। মঙ্গলবার বিকেল ৪টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় ঢাকা-বাইপাস সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সোহেল রানা।
নিহতরা হলো—নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের মুঞ্জুর আকন্দের ছেলে নোয়াইশির আকন্দ (১৬) এবং একই এলাকার মো. মোশাররফের ছেলে মো. মিহাদ (১৬)। তারা দুজনেই স্থানীয় জিন্দা পার্কের ভেতরে অবস্থিত ‘লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলে’ পড়াশোনা করত। এর মধ্যে নোয়াইশির এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল এবং মিহাদ ছিল দশম শ্রেণির ছাত্র।
স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, জিন্দা পার্ক এলাকার আজিজুল (১৭) নামের এক বন্ধু সম্প্রতি মোটরসাইকেল কেনে। বিকেলে ওই মোটরসাইকেলে করে তিন বন্ধু মিলে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে ঘুরতে বের হয়। পথে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে চালক আজিজুল নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পেছনে থাকা নোয়াইশির ও মিহাদ সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই বন্ধুর মৃত্যু হয়। তবে চালক আজিজুল অলৌকিকভাবে অক্ষত রয়েছে।
কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।

লোড হচ্ছে...