নারায়ণগঞ্জসোনারগাঁও
চাঁদা না দেয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা
NewsView

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদা না দেওয়ায় এক লাইনম্যানের লাঠির আঘাতে এক অটোচালকের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) চিকিৎসাধীন অবস্থায় আহত মমিন (২৪) হাসপাতালে মারা যান।
উপজেলার দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মমিন উপজেলার নাজিরপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে অটো রিকশা নিয়ে দাঁড়িয়ে ছিলেন মমিন। সে সময় লাইনম্যান শাহিন তাঁর কাছ থেকে ১০ টাকা চাঁদা আদায় করে কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করলে তিনি পুনরায় টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে শাহিন হাতে থাকা লাঠি দিয়ে মমিনের মাথায় আঘাত করেন। এতে মমিন ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুই দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে মারা যান মমিন। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন পলাতক রয়েছেন।
এদিকে সকালে অটোচালক মমিনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা ও স্বজনরা। তাঁরা শাহিনের ফাঁসির দাবিতে দড়িকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেপ্তারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার জানান, এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

লোড হচ্ছে...