নারায়ণগঞ্জসদর
সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করতে কুতুবপুরে গণস্বাক্ষর
NewsView

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হওয়ার দাবিতে কুতুবপুর ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচিতে অংশগ্রহণকারী স্থানীয় জনগণ সরাসরি বিগত আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমান-এর বিরুদ্ধে ইউনিয়নটিকে উন্নয়নে বাধা দেওয়ার এবং সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত না হতে দেওয়ার অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে শুরু করে বেলা ৫টা পর্যন্ত পশ্চিম রসূলপুর (ভাঙ্গাপুল), উত্তর রসূলপুর, মধ্য রসূলপুরসহ বৃহত্তর রসূলপুরের পাড়া-মহল্লায় এই গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। কর্মসূচিতে নারী-পুরুষ নির্বিশেষে সকলে স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর প্রদান করেন এবং তাঁদের মতামত ব্যক্ত করেন।
স্বাক্ষর প্রদানকালে সাধারণ জনতা অভিযোগ করেন, বিগত আওয়ামী শাসন আমলে গডফাদার শামীম ওসমানের কারণে কুতুবপুর ইউনিয়নবাসী দীর্ঘদিন ধরে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। তাঁরা আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী একাধিকবার কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশেনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিলেও, শামীম ওসমান এবং তাঁর অনুসারী চেয়ারম্যান-মেম্বাররা এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্তকরণ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে বর্তমান ইউনুস সরকার ও জেলা প্রশাসক মহোদয়ের নিকট কুতুবপুরের দশ লক্ষ জনগণের পক্ষ থেকে সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্ত করার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
তাঁরা সতর্ক করে বলেন, এই দাবি পূরণ না হলে প্রত্যেক পাড়া-মহল্লায় সিটি কর্পোরেশন বাস্তবায়নের লক্ষ্যে সংগ্রাম গড়ে তোলা হবে এবং কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এই গণস্বাক্ষর কর্মসূচি আগামী ১৭ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে বলে নেতৃবৃন্দ জানান।
এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভূক্তকরণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এস.এম কাদির, বায়তুল আমান জামে মসজিদ ও পঞ্চায়েত কমিটির সভাপতি জনাব আলী একাবর ঢালী, কুড়েঘর ঞযব ঐঁঃ এর সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ মেহেদী, পঞ্চায়েত কমিটির প্রচার সম্পাদক মোঃ আনোয়ার তরফদার, মোঃ রফিকুল ইসলাম, মোঃ লিটন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

লোড হচ্ছে...