খেলা
টানা তিন ম্যাচে গোল ভিনির, শেষ ৩২-এ ব্রাজিল
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
বিশ্বকাপে দুর্দান্ত ফর্ম ধরে রেখে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে সি-গ্রুপের শীর্ষ দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে ব্রাজিল। মিয়ামিতে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করেছেন ভিনিসিয়াস জুনিয়র, আর একটি গোল করেন মাথিয়াস কুনহা। এই জয়ে তিন ম্যাচে চার গোল করে গোল্ডেন বুটের দৌড়েও শক্ত অবস্থান তৈরি করেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা ফরোয়ার্ড।
ম্যাচের সাত মিনিটে স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন ভিনি। স্কট ম্যাককেনির কাছ থেকে বল কেড়ে নিয়ে রায়ানের বাড়ানো পাস থেকে গোলরক্ষক অ্যাঙ্গাস গানকে কাটিয়ে জালে বল পাঠান তিনি।
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আরেকটি গোল করলেও ভিএআর পর্যালোচনার পর তা বাতিল হয়। তবে বিরতির আগে আরেকবার স্কটিশ রক্ষণভাগ ভেঙে ব্রুনো গিমারায়েসের ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ভিনিসিয়াস।
দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৬০ মিনিটে গিমারায়েসের পাস থেকে টুর্নামেন্টে নিজের তৃতীয় গোল করেন মাথিয়াস কুনহা। এরপরও আরও কয়েকটি সুযোগ তৈরি করেছিল ব্রাজিল।
ম্যাচের ৭৬ মিনিটে কুনহার বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। প্রায় আড়াই বছর পর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা এই তারকাকে দর্শকরা করতালিতে স্বাগত জানান। অক্টোবর ২০২৩-এর পর এটিই ছিল জাতীয় দলে তার প্রথম ম্যাচ।
গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ১-১ ড্র এবং হাইতির বিপক্ষে ৩-০ জয়ের পর স্কটল্যান্ডের বিপক্ষেও গোল করে টানা তিন ম্যাচে স্কোরশিটে নাম লেখালেন ভিনিসিয়াস। এর মাধ্যমে ২০০২ বিশ্বকাপে রোনালদো ও রিভালদোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে বিশ্বকাপের প্রতিটি গ্রুপ ম্যাচে গোল করার কীর্তি গড়লেন তিনি।
তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপসেরা হয়েছে ব্রাজিল। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করে নকআউটে উঠেছে মরক্কো। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ডের সামনে আবারও গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কা দেখা দিয়েছে।
সোমকার (২৯ জুন) হিউস্টোনে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। সেখানে তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ-এফের রানার্সআপ দল। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে নেদারল্যান্ডস, জাপান কিংবা সুইডেন।

লোড হচ্ছে...