রাজনীতি
নারায়ণগঞ্জে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র ফেডারেশনের মশাল মিছিল
NewsView

নিউজভিউ
নরসিংদী হাতিয়া ও পাবনাসহ দেশজুড়ে চলমান ভয়াবহ ধর্ষণ এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজপথে নেমেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী প্রতিবাদী অবস্থান শেষে সন্ধ্যায় শহরে এক বিশাল মশাল মিছিলে ফেটে পড়ে সংগঠনটির নেতাকর্মীরা।
সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এরপর সন্ধ্যা ৭টায় মশাল হাতে শহরের প্রধান সড়ক বিবি রোড প্রদক্ষিণ করে মিছিলটি। চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এই প্রতিবাদী কর্মসূচি শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শত শত নেতাকর্মীর গগনবিদারী স্লোগানে পুরো শহর প্রকম্পিত হয়ে ওঠে।
সমাবেশে ছাত্র নেতারা বলেন ধর্ষণ বর্তমানে দেশের প্রধান সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নরসিংদীতে কিশোরী এবং হাতিরঝিলে ৬ বছরের শিশুকে ধর্ষণের মতো পৈশাচিক ঘটনা প্রমাণ করে যে দেশে অপরাধীদের দাপট কতটা ভয়াবহ। রাষ্ট্র ও প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে। প্রতিটি এলাকা ও শিক্ষা প্রতিষ্ঠানে অবিলম্বে যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার দাবি জানান তারা।
সভাপতির বক্তব্যে জেলা সভাপতি সাইদুর রহমান বলেন দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা পেরিয়ে একটি নির্বাচিত সরকার এসেছে। সরকারকে দ্রুত ধর্ষণের বিরুদ্ধে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এই অস্থিতিশীল পরিস্থিতি থেকে কেউ যদি হীন রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করে তবে সাধারণ মানুষকে সাথে নিয়ে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয় ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার সম্পন্ন করতে হবে এবং এর জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এছাড়া ডিএনএ ল্যাবের সংখ্যা বৃদ্ধি গ্রাম পর্যায়ে বিতর্কিত পঞ্চায়েতি বিচার বন্ধ এবং পাঠ্যবইয়ে যৌন নিপীড়ন রোধে পাঠদান অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা।
জেলা সাধারণ সম্পাদক সৌরভ সেনের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি সৃজয় সাহা ইউশা ইসলাম তাইরান আবাবিল রোজা এবং সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা। এছাড়াও সরকারি তোলারাম কলেজ নারায়ণগঞ্জ কলেজ ও ভোলাইল আঞ্চলিক শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী এই মশাল মিছিলে অংশ নেন।

লোড হচ্ছে...