সারা দেশ
স্বামী পলাতক
ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ
NewsView6
.jpg)
প্রতীকী ছবি
নিউজভিউ ডেস্ক
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শিমুল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী।
শনিবার মাঝ রাতে এ ঘটনা ঘটে। নিহত সাগরিকা আক্তার বুলবুলি সদর উপজেলার করিমপুর গ্রামের ইন্তাজ আলি বিশ্বাসের মেয়ে। শিমুল গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।
বুলবুলির বাবা ইন্তাজ আলির অভিযোগÑজামাই গোয়ালপাড়া গ্রামের শিমুল মেয়ে সাগরিকা আক্তার বুলবুলিকে টাকার জন্য নির্যাতন করত। এজন্য মেয়ে তার বাড়িতে চলে যায়। কয়েক দিন পর শিমুল তার বাড়িতে যায়। এরপর স্ত্রীকে নিজ বাড়ি নিয়ে যায়। বেশ কয়েকদিন যাবৎ দাম্পত্য কলহ চলে আসছিল। শনিবার রাতে স্বামী শিমুল স্ত্রী বুলবুলিকে কুপিয়ে হত্যা করে।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, মোবাইল ফোনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে সাগরিকা আক্তার বুলবুলিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে মারা যান বুলবুলি। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী শিমুল। শিমুলকে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা। ওসি বলেন, অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

লোড হচ্ছে...