জাতীয়
দিনের আলোতেই আকাশে ঈদুল আজহার চাঁদ, সম্ভাব্য তারিখ ঘোষণা
NHP NewsView

নিউজভিউ ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের আকাশে দিনের আলোতেই দেখা মিলল হিজরি ১৪৪৭ সনের জিলকদ মাসের নতুন চাঁদের। শনিবার (১৮ এপ্রিল) সকালে এই বিরল দৃশ্যের ছবি ধারণ করেন আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞরা। এই চাঁদ দেখার মধ্য দিয়েই শুরু হলো আসন্ন জিলহজ মাস ও পবিত্র ঈদুল আজহার ক্ষণগণনা।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্যমতে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় বিশেষ প্রযুক্তির সাহায্যে এই চাঁদের ছবি তোলা সম্ভব হয়। জ্যোতির্বিজ্ঞানী মোহাম্মদ আওদার নেতৃত্বে একটি গবেষক দল এই পর্যবেক্ষণ সম্পন্ন করেন। উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ছবি তোলার সময় চাঁদের বয়স ছিল ১৬.৫ ঘণ্টা এবং এটি সূর্য থেকে ১১.৭ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল।
এই পর্যবেক্ষণের ভিত্তিতে এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৬ সালে পবিত্র ঈদুল আজহা শুরু হতে পারে ২৭ মে (বুধবার)। সেই হিসেবে হজের মূল আনুষ্ঠানিকতা অর্থাৎ পবিত্র আরাফাত দিবস হতে পারে ২৬ মে (মঙ্গলবার)। তবে প্রথা অনুযায়ী জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
জ্যোতির্বিজ্ঞানীদের এই সম্ভাব্য সময়সূচি সঠিক হলে আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো আগামী মাসে একটি দীর্ঘ সরকারি ছুটির আমেজে থাকবে। আরাফাত দিবস ও ঈদুল আজহা মিলিয়ে সাধারণত চার দিনের ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটির সমন্বয়ে এবার সেটি টানা ৯ দিন পর্যন্ত দীর্ঘ হতে পারে।
উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর চাঁদ দেখা যায়। সেই অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ২৭ মে ঈদ হলে বাংলাদেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

লোড হচ্ছে...