খেলা
বিশ্বকাপে থাকছে পোষা প্রাণীর ফ্যাশন জার্সি
NewsView

নিউজভিউ ডেস্ক
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা কেবল গ্যালারি বা মানুষের ড্রয়িংরুমে সীমাবদ্ধ থাকছে না, এবার তা ছড়িয়ে পড়ছে পোষা প্রাণীদের মধ্যেও। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড অ্যাডিডাস বাজারে এনেছে পোষা প্রাণীদের জন্য বিশেষভাবে তৈরি জাতীয় দলের জার্সি। ইএসপিএন-এর এক প্রতিবেদনে এই অভিনব উদ্যোগের তথ্য জানানো হয়েছে।
অ্যাডিডাসের নতুন এই ‘পেট কালেকশন’ মূলত কুকুর এবং বিড়ালের কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। প্রাথমিকভাবে এবারের বিশ্বকাপে অংশ নেওয়া চারটি জনপ্রিয় দেশ—আর্জেন্টিনা, মেক্সিকো, কলম্বিয়া এবং জাপানের হোম জার্সির আদলে এই পোশাকগুলো তৈরি করা হয়েছে। ফলে ফুটবলপ্রেমীরা এখন থেকে তাদের প্রিয় পোষা প্রাণীকেও নিজ নিজ দলের রঙে সাজাতে পারবেন।
জার্সিগুলোতে প্রতিটি দেশের ঐতিহ্যবাহী নকশাকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর্জেন্টিনার জার্সিতে রয়েছে আইকনিক আকাশি-সাদা ‘আলবিসেলেস্তে’ স্ট্রাইপ। অন্যদিকে মেক্সিকোর জার্সিতে ব্যবহার করা হয়েছে বিখ্যাত অ্যাজটেক ভাস্কর্য ‘পিয়েড্রা ডেল সোল’-এর কারুকাজ। প্রতিটি জার্সিতে সংশ্লিষ্ট দেশের ফেডারেশন ক্রেস্ট এবং অ্যাডিডাস লোগো হিট-ট্রান্সফার প্রযুক্তিতে বসানো হয়েছে, যা একই সাথে প্রিমিয়াম লুক দেয় এবং প্রাণীদের শরীরের জন্য আরামদায়ক হয়।
ছোট্ট চিহুয়াহুয়া থেকে শুরু করে বিশালাকার নিউফাউন্ডল্যান্ড—সব ধরনের কুকুরের জন্য আলাদা আলাদা সাইজ রাখা হয়েছে এই কালেকশনে। জানা গেছে, প্রতিটি জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার টাকার কাছাকাছি। প্রিয় দলের প্রতি আনুগত্য প্রকাশে পোষা প্রাণীদের এই রঙিন অংশগ্রহণ বিশ্বকাপের উত্তেজনাকে ভিন্ন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।

লোড হচ্ছে...