আন্তর্জাতিক
ইরানের বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে যে বার্তা দিলো ইসরায়েল
NewsView

নিউজভিউ আন্তর্জাতিক ডেস্ক
ইরানে চলমান সরকারবিরোধী উত্তাল বিক্ষোভের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র। বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এক ভিডিও বার্তায় তিনি ইরানি জনগণের এই সংগ্রামকে ‘স্বাধীনতার লড়াই’ হিসেবে অভিহিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করা এক ভিডিও সাক্ষাৎকারে গিদেওন সা’র বলেন, “আমরা ইরানি জনগণের স্বাধীনতার সংগ্রামকে সমর্থন করি এবং তাদের সাফল্য কামনা করি। আমরা মনে করি তারা স্বাধীনতার যোগ্য। ইরানের সাধারণ জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই।”
তবে বর্তমান ইরান সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, “আমাদের একটি বড় সমস্যা রয়েছে, যা শুধু আমাদের নয়—এটি পুরো আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা।” তাঁর ইঙ্গিত মূলত ইরানের বর্তমান শাসকগোষ্ঠী ও তাদের নীতিমালার দিকে।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরান বারবার দাবি করে আসছে যে, এই বিক্ষোভ মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পিত ষড়যন্ত্র। তাদের অভিযোগ, বহিঃশত্রুরা সহিংসতা উসকে দিয়ে ইসলামি প্রজাতন্ত্রের জাতীয় ঐক্য বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য যে, ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। গত জুন মাসে দুই দেশ সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছিল। সে সময় ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় নজিরবিহীন হামলা চালায়। ওই হামলায় যুক্তরাষ্ট্রও অংশ নিয়ে ইরানের তিনটি বড় পারমাণবিক স্থাপনায় আঘাত হানে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিক্ষোভকারীদের প্রতি ইসরায়েলের এই প্রকাশ্য সমর্থন দুই দেশের বৈরিতাকে আরও উসকে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

লোড হচ্ছে...