নারায়ণগঞ্জ
কাঁচপুরে বাসে মিলল ৯ কেজি গাঁজা, গ্রেপ্তার ২
NewsView5
.jpg)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যাত্রীবাহী বাসের মালামাল রাখার বক্স থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় তামিম নার্সারির সামনে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নোয়াখালী থেকে একটি বাসে করে গাঁজা ঢাকার দিকে নেওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে কাঁচপুর হাইওয়ে থানার এসআই আনজিল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল চেকপোস্ট বসায়।
পরে লাল-সবুজ পরিবহনের একটি এসি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় বাসের চালক ফুয়াদ উদ্দিন (৩৬) ও হেলপার মো. সালাউদ্দিন (২২) মাদক থাকার কথা স্বীকার করেন বলে দাবি পুলিশের।
পরে তাদের দেখানো বাসের পেছনের ডান পাশের মালামাল রাখার বক্স থেকে একটি নীল কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর কালো স্কচটেপ ও নীল পলিতে মোড়ানো ছয়টি পোটলা পাওয়া যায়। এসব পোটলায় মোট ৯ কেজি গাঁজা ছিল। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৭ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ফুয়াদ উদ্দিন নোয়াখালী সদর থানার সোনাপুর এলাকার নুর নবীর ছেলে। সালাউদ্দিন একই থানার মধ্য করিমপুর এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম শেখ জানান, গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লোড হচ্ছে...