স্বাস্থ্যসদর
সুস্থ আগামীর জন্য হাম-রুবেলা টিকা অবহিতকরণ সভা অনুষ্ঠিত
NHP NewsView

নিউজভিউ
শিশুদের নিরাপদ ভবিষ্যৎ ও সংক্রামক রোগ প্রতিরোধের লক্ষ্যে নারায়ণগঞ্জে শুরু হতে যাচ্ছে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’। এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের পরিকল্পনা ও মাঠপর্যায়ে সমন্বয়ের লক্ষ্যে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পর্যায়ের এক গুরুত্বপূর্ণ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই জাতীয় টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকল দপ্তরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পেইন সফল করার অঙ্গীকার ব্যক্ত করেন। জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমানের সভাপতিত্বে সভায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা আসন্ন কার্যক্রমের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। বিশেষ করে দুর্গম এলাকা এবং শিল্পাঞ্চলের ঘনবসতিপূর্ণ এলাকার প্রতিটি শিশু যেন টিকার আওতায় আসে, সে বিষয়ে বিশেষ নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “হাম ও রুবেলা একটি মারাত্বক সংক্রামক ব্যাধি যা শিশুদের দীর্ঘমেয়াদী শারীরিক ক্ষতির কারণ হতে পারে। সরকার এই রোগ নির্মূলে বদ্ধপরিকর। মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিটি অভিভাবককে উদ্বুদ্ধ করতে হবে যাতে তারা তাদের শিশুদের কেন্দ্রে নিয়ে আসেন। টিকাদান কার্যক্রমের এই সমন্বয় আমাদের আগামী প্রজন্মকে সুস্থ রাখার পথে বড় ধাপ।”
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মশিউর রহমান জানান, ক্যাম্পেইন চলাকালীন স্বাস্থ্য বিভাগের সকল মাঠকর্মী এবং স্বেচ্ছাসেবকরা নিরলস কাজ করবেন। সভায় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের সুনির্দিষ্ট পরামর্শ তুলে ধরেন। নির্ধারিত সময়ে শুরু হতে যাওয়া এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা ও সমন্বিত উদ্যোগের প্রত্যয় ব্যক্ত করে সভাটি শেষ হয়।

লোড হচ্ছে...