নারায়ণগঞ্জসদর
মুফতি ইসমাঈল সিরাজীর ‘পরিবর্তন যাত্রা’য় জনসমুদ্র
NewsView

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী আল মাদানী শুক্রবার (৭ নভেম্বর) বিশাল "পরিবর্তন যাত্রা" কর্মসূচির মাধ্যমে নিজেদের শক্তি প্রদর্শন করেছেন। দুই শতাধিক মোটরসাইকেল ও অর্ধশতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে এই শোডাউন নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কগুলো অতিক্রম করে।
সকালবেলা নারায়ণগঞ্জ নতুন কোর্ট এলাকা থেকে শুরু হওয়া এই যাত্রা শহরের গুরুত্বপূর্ণ রুট, যেমন সাইনবোর্ড, চাষাঢ়া হয়ে পঞ্চবটি পর্যন্ত অগ্রসর হয় এবং পাগলা বাজার এলাকায় গিয়ে শেষ হয়। বিভিন্ন এলাকা থেকে আসা নেতা-কর্মী ও সমর্থকেরা হাতে হাতপাখা প্রতীক ও পতাকা নিয়ে স্লোগানে মুখর করে তোলেন পুরো যাত্রাপথ।
পরিবর্তন যাত্রার সমাপনী বক্তব্যে মুফতি ইসমাঈল সিরাজী দেশের রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করেন। তিনি বলেন, "পরিবর্তনের লক্ষ্যে আমাদের আজকের পরিবর্তন যাত্রা। স্বাধীনতার পর শুধু নেতার পরিবর্তন হয়েছে, নীতির নয়। জনগণ আর ফাঁকা বুলি নয়, বাস্তব পরিবর্তন চায়।"
তিনি কল্যাণমুখী উন্নয়ন ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার মাধ্যমে প্রকৃত পরিবর্তন সম্ভব বলে বিশ্বাস করেন।
নির্বাচিত হলে তার লক্ষ্য কী হবে, সে বিষয়েও তিনি সুস্পষ্ট ঘোষণা দেন, "আমি যদি নির্বাচিত হই, নারায়ণগঞ্জ-৪ আসনের বেহাল অবস্থা বদলে একটি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়তে সর্বোচ্চ চেষ্টা করব।"
এই কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ-৪ আসন নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিরা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...