নারায়ণগঞ্জসদর
নানা আয়োজনে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
NewsView

নারায়ণগঞ্জ মহানগরীতে নাগরিকদের প্রতিনিয়ত যে ভোগান্তির শিকার হতে হচ্ছে, বিশেষ করে স্বাস্থ্য ও পরিবহন খাতে, তা নিরসনের লক্ষ্যে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সংগঠনটি আরও জোরালো ভূমিকা পালনের অঙ্গীকার করেছে। সংগঠনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বক্তারা এই বিষয়ে আলোকপাত করেন।
বুধবার (১২ নভেম্বর) সকালে সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েলের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বালুর মাঠ এলাকায় রূপসী বাংলা কনভেনশন হলে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তারা নারায়ণগঞ্জের প্রধান নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করেন, যার মধ্যে ছিল, নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ও খানপুর ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় অনিয়ম ও দুর্নীতি। ভয়াবহ যানজট সমস্যা। সরকারের বিভিন্ন দপ্তরে নাগরিকদের সেবা পেতে ভোগান্তির শিকার হওয়া।

বক্তারা নাগরিক সমস্যা সমাধানে সুজনের অগ্রণী ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল, সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার জন্য উপস্থিত সকলের পক্ষ থেকে লিখিতভাবে প্রত্যেকে তিনটি করে প্রস্তাবনা জমা দেওয়া।
প্রবীনদের সংগঠন ৫০ উর্ধ্ব কফি হাউস শেষ বেলার সভাপতি মো. শাহ আলম, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক শফিকুল ইসলাম আরজু, বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর সভাপতি কাজী আনিসুল হক, মায়ের আঁচল সাহিত্য সামাজিক মৈত্রী পরিষদের প্রতিষ্ঠাতা মো. হারুন অর রশিদ হারুন সহ সুশীল সমাজের বিশিষ্ট প্রতিনিধিরা আলোচনা সভায় বক্তব্য রাখেন।
সুজন জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েলের সমাপনী বক্তব্যের পর কেক কাটার মাধ্যমে সুজনের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শেষ হয়।

লোড হচ্ছে...