নারায়ণগঞ্জসদর
মানুষের বিশ্বাস অর্জনই আমাদের লক্ষ্য: আল আমিন
NewsView

নিউজ ভিউ
আসন্ন নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনকে মূল লক্ষ্য হিসেবে ঘোষণা করেছেন এনসিপি'র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিন। তিনি বলেন, নির্বাচনে জয় পরাজয় মূখ্য বিষয় নয়, মানুষের কথায় ও কাজে মিল দেখে যেন ভরসা রাখে, সেটাই তাঁদের মূল উদ্দেশ্য।
শনিবার (৬ ডিসেম্বর) ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ভুইগড় ও রঘুনাথপুর এলাকায় শাপলা কলি প্রতীকের পক্ষে আল আমিন ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং কুশল বিনিময় করেন। গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এই মন্তব্য করেন।
আল আমিন তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে যারা বারংবার এই দেশের ক্ষমতার আসনে বসেছে, সেই দলের জনপ্রতিনিধিদের কর্মকান্ডের কারণে জনগণ তাদের বিশ্বাস করতে চায় না। মানুষের সামনে আস্থার সংকট তৈরী হয়েছে। আমরা চাই, মানুষ আমাদের কথায় ও কাজে মিল দেখে আমাদের উপর ভরসা রাখবে।"
গণসংযোগকালে আল আমিন স্থানীয় পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিত, মাদকমুক্ত সমাজ গঠন, কর্মসংস্থান বৃদ্ধি ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিতের আশ্বাস দেন।
এসময় জেলা এনসিপির সদস্য জুবায়ের হোসেন, মোস্তফা খন্দকার, তরিকুল ইসলাম, লুবনা রহমান, জেলা যুবশক্তির নেতা রাইসুল ইসলাম, উপজেলা এনসিপি নেতা সাগর মল্লিক সহ এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো পথসভা ও গণসংযোগ কর্মসূচী প্রাণবন্ত হয়ে ওঠে।

লোড হচ্ছে...