নারায়ণগঞ্জ
নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) পরিচ্ছন্নতা কর্মীদের সংগঠন ‘নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন’-এর সভাপতি শিমুল দাস ও সাধারণ সম্পাদক কিশোর লালসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের চাষাড়া শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ পরিচ্ছন্নতা কর্মীরা এই সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি শিমুল দাস। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক এম এ শাহীন। এছাড়াও বক্তব্য রাখেন ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর লাল, সাংগঠনিক সম্পাদক লিটন দাস ও নারী নেত্রী পারুল রাণী।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ইউনিয়নের নেতাদের নীতিনিষ্ঠ নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে কতিপয় ব্যক্তি মিথ্যা অপবাদ দিয়ে তাদের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করে ছড়ানো হচ্ছে যে, নেতাদের টাকা না দিলে নাসিক নির্মিত আবাসনে ওঠা যাচ্ছে না—যা সম্পূর্ণ অবান্তর। তারা স্পষ্ট করেন, পরিচ্ছন্নতা কর্মীরা যে সামান্য আয় করেন, তা দিয়ে লাখ টাকা কাউকে দেওয়া বাস্তবে অসম্ভব। এছাড়া আবাসন বরাদ্দ দেওয়ার পূর্ণ এখতিয়ার কেবল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের, এখানে ইউনিয়ন নেতাদের কোনো ভূমিকা নেই।
আবাসন পরিস্থিতি নিয়ে নেতারা জানান, পিলখানা কলোনিতে ১০৮টি ফ্ল্যাটের মধ্যে ৫৪টি এবং পাইকপাড়া কলোনিতে ২৫০টি ফ্ল্যাটের মধ্যে ১৫০টিতে পরিচ্ছন্নতা কর্মীরা উঠেছেন। ভবনগুলো এখনও পুরোপুরি সম্পন্ন না হওয়ায় বাকিরা পর্যায়ক্রমে উঠবে। এখানে কোনো প্রকার অনিয়ম বা অর্থ লেনদেনের অভিযোগ ভিত্তিহীন। তারা আরও জানান, গঠনতন্ত্র অনুযায়ী সদস্যদের কাছ থেকে মাসিক মাত্র ১০ টাকা চাঁদা নেওয়া হয়।
নির্বাচন প্রসঙ্গে তাঁরা বলেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত দেড় বছর ইউনিয়নের নির্বাচন করা সম্ভব হয়নি। তবে আগামী জাতীয় নির্বাচনের পরপরই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। পরিচ্ছন্নতা কর্মীদের স্বার্থবিরোধী যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সমাবেশ সমাপ্ত করা হয়।

লোড হচ্ছে...