নারায়ণগঞ্জরূপগঞ্জ
রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান ভস্মীভূত
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চারটি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে বিশ্বরোড এলাকায় দীন ইসলামের মালিকানাধীন একটি কাগজের কার্টনের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে একটি কাগজের কার্টনের দোকান, একটি ভাঙারির দোকান এবং দুটি কনফেকশনারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, দোকানের ভেতরে থাকা মূল্যবান মালামাল ও আসবাবপত্র পুড়ে যাওয়ায় তাদের প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তবে ভাগ্যক্রমে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে আশপাশের আরও বেশ কিছু স্থাপনা।

লোড হচ্ছে...