স্বাস্থ্যসদর
আমাদের পেশাটা থ্যাঙ্কলেস জব: সিভিল সার্জন
NewsView

নিউজ ভিউ
ফতুল্লা ডক্টরস সোসাইটি (এফডিএস)-এর উদ্যোগে নারায়ণগঞ্জের চাষাঢ়ার মিস্টার বুফেতে 'বৈজ্ঞানিক সেমিনার-২০২৫ ও উদ্বোধনী অনুষ্ঠান' সফলভাবে সম্পন্ন হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) আয়োজিত এই সেমিনারে ডেঙ্গু ও ক্যান্সার-এর মতো জরুরি স্বাস্থ্য চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় এবং ২০২৬ সালের জন্য নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান চিকিৎসকদের পেশাগত মর্যাদা ধরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, "আমাদের পেশাটা থ্যাঙ্কলেস জব, যেকোনো বিষয় হলে আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়।"
এফডিএস-এর সভাপতি ডাঃ এম এ সালামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ আবুল বাশার।
অনুষ্ঠানে এফডিএস-এর নতুন কার্যকরী কমিটি-২০২৬ ঘোষণা করা হয়। ডা. এম এ সালাম সভাপতি এবং ডা. মোহাম্মদ আরশাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উপদেষ্টা ডা. আলী আশরাফ খান নারায়ণগঞ্জ জেলায় একটি ক্যান্সার মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার জোরালো দাবি তোলেন। নবনির্বাচিত কমিটি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

লোড হচ্ছে...