নারায়ণগঞ্জবন্দর
বন্দরে নিহত আলিফার বাসায় মুফতি মাসুম বিল্লাহ, পাশে থাকার আশ্বাস
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের বন্দরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফা আক্তার রোজামনিকে (১১) নৃশংসভাবে হত্যার ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং এই পৈশাচিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মুফতি মাসুম বিল্লাহ বন্দরের দড়ি সোনাকান্দা এলাকায় নিহত আলিফার বাসায় পৌঁছান। সেখানে তিনি আলিফার বাবা মো. আলী ও মা নাসিমার সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। শোকাতুর বাবা-মাকে সান্ত্বনা দেওয়ার সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপস্থিত সাংবাদিকদের সামনে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “একটি ছোট্ট মাসুম বাচ্চাকে যেভাবে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে না। এটি একটি চরম ঘৃণ্য অপরাধ। বিগত দিনে এই ধরনের লোমহর্ষক হত্যাকাণ্ডের সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে এ জাতীয় অপরাধ বারবার সংঘটিত হচ্ছে। অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলেই তারা আরও দুঃসাহস দেখাচ্ছে।”
তিনি প্রশাসনের ভূমিকার ওপর জোর দিয়ে আরও বলেন, “আমরা পুলিশ সুপার ও বন্দর থানা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যেন এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করা হয়। এই পৈশাচিক ঘটনার সঙ্গে জড়িত প্রতিটি অপরাধীকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যেন কোনো অপরাধী পার না পায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।”
পরিদর্শনকালে মুফতি মাসুম বিল্লাহর সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা শাখার সভাপতি মুহা. আবুল হাশেম, সেক্রেটারি আব্দুল হক, রফিকুল ইসলামসহ সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

লোড হচ্ছে...